September 10, 2026, 4:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ৪০ মৃত্যু, শীর্ষে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে বুধবার (২১ জুলাই) বিভাগে ৩৩ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনায় ১০ জন, মেহেরপুরে ৮ জন, মাগুরায় ৪ জন, ঝিনাইদহ ও যশোরে ৩ করে মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় । করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৮৫ হাজার ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৩৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৫৬ জনের। মারা গেছেন ৫৪৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৬৫ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৩ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০৪ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৭ জনের। মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮৬৫ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৭০ জনের। মারা গেছেন মোট ২৯৪ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৩৩ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮০৪ জনের। মারা গেছেন মোট ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬৯৭ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯১ জনের। মোট মারা গেছেন ৫২ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫০ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৫০ জনের। মোট মারা গেছেন ১৭৮ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ২০ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮১৪ জনের। মোট মারা গেছেন ৪৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৭৫ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৬৩ জনের। মোট মারা গেছেন ১৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন।

মেহেরপুরে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net