July 25, 2026, 1:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

খোকসা/জমি না দেওয়ায় বাবার হাত ভেঙ্গে দিল ছেলে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
বসত বাড়ী সংলগ্ন জমি রেজিস্ট্রি না করে দেওয়ায় বাবার হাত ভেঙ্গে তিন টুকরো করে দিয়েছে ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসার মাঠপাড়া গ্রামের আফতাব উদ্দিনের (৬৩) উপর তার ছেলে বেল্লাল হামলাটি করে। আহত ব্যক্তি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে আফতাব উদ্দিনের সাথে তার ছেলে বিল্লালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হামলায় পরিনত হয়।
আহতের স্ত্রী বেদানা বেগম জানান, তার নিজ নামিও বসতবাড়ী সংলগ্ন জমি থেকে দ্বিতীয় দফায় আরো দুই শতক জমি রেজিস্ট্রি না করে দেওয়ায় মাদকাশক্ত ছেলে বিল্লাল তার বাবার উপর হামলা চালায়। তিনি জানান, এক বছর আগে বড় ছেলে বিল্লাল নানা ভাবে হুমকি ধামকি দিয়ে এই জমি থেকে তিন শতক জমি তার নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য করে। এবার আবার দ্বিতীয় দফায় আরো দুই শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার দাবি করে। তারা প্রস্তাব প্রত্যাক্ষান করা এবার চতুর্থবার বিল্লাল ও তার লোকজন হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীরা তার ছোট ছেলে আব্দুর রহমানকেও মারধর করেছে।
রাতেই তার আহত আফতাববাদি হয়ে খোকসা থানার লিখিত অভিযোগ করেছেন।
বাবার উপর হামলার অভিযোগে অভিযুক্ত বিল্লালের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি। সে মোবাইল ফোন ও রিসিভ করেনি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, এ ব্যাপারে তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net