June 3, 2026, 5:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি

খোকসায় গাঁজা সেবনের অপরাধে জেল জরিমানা 

  দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসায় গাঁজা সেবনের অপরাধে কুরবান আলী (২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা উভয় দণ্ড প্রদান করেছেন।
অভিযুক্ত কুরবান আলী পৌরসভার কমলাপুর মিয়াপাড়ার মৃত রাকাত আলীর ছেলে।
অভিযোগে প্রকাশ,  সোমবার দুপুরে খোকসা থানার এসআই মোজাম্মেল হক ডিউটিরত অবস্থায় সন্দেহভাজন কোরবান আলী কে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ১’শ গ্রাম গাঁজা পায়। উপস্থিত জনতার মাঝে সে গাঁজা সেবন করে বলে স্বীকার করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী দন্ডবিধির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (গ) ধারা লংঘনের দায়ে  ৩৬ (১) সারণির ২১ ধারায় কুরবান আলী কে  ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শ টাকা উভয় দণ্ড প্রদান করেন।
এসময় খোকসা থানা পুলিশের একটি টহল দল এবং ভ্রাম্যমাণ আদালতের নাজির পেশকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net