September 10, 2026, 3:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

শৈলকুপায় পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত,প্রতিবাদে সড়ক অবরোধ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,(শৈলকুপা)ঝিনাইদহ/

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের উপস্থিতিতে আশরাফুল ইসলাম নামের ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনার পর শৈলকুপা থানার একএসআই, পুলিশ সদস্যসহ ৩ জনকে ঘেরাও করে এলাকাবাসী। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তারা।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিবপুর গ্রামের মজিদ শেখের ছেলে আশা ছুরিকাঘাতে আহত হয় । এঘটনায় আশার পরিবার গাড়াগঞ্জ-মহেশপুরের সজিবুল ও তার পিতা আশরাফুল সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে।
ঘটনার পরদিন শনিবার রাত ৯ টার দিকে থানার এসআই সাজ্জাদ হোসেন সহ কয়েকজন সাদা পোষাকে বাদি পক্ষের লোকজনের সাথে অভিযুক্তদের ধরতে গাড়াগঞ্জ যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। গাড়াগঞ্জ স্ট্যান্ডে বসে থাকা আশরাফুলকে পেয়ে বাদিপক্ষের লোকজন মারধর শুরু করে। বাদিপক্ষের হাফিজুর রহমান সহ কয়েকজন আশরাফুলকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে।

এমন ঘটনায় আশপাশের লোকজন ছুটে এসে বাঁধা দিলে এসআই সাজ্জাদ পুলিশ পরিচয় দেয়। ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে গেলেও এসআই সাজ্জাদ, কনস্টেবল রাশেদ ও হাফিজকে ঘিরে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনায় তারা বিক্ষোভ দেখাতে থাকে ।
ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পরে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ও শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ বাবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। পরে হাফিজুর রহমান, পুলিশের এসআই সাজ্জাদ এবং কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে শৈলকুপা থানা ওসি জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের ভিত্তিতে বাদীপক্ষের হাফিজ নামের একজনকে আটক করা হয়েছে,  মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net