September 10, 2026, 2:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন

রমানাথপুর স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রতিষ্ঠানের উদ্যোগে দিনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে ১৫ আগস্ট শহীদদের স্মরণে ভার্চূয়ালী কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন স্কুল শাখার সিনিয়র সহকারী শিক্ষক আবু দাউদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও রমানাথপুর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোস্তফা কামাল।


প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ড. আমানুর আমান দেশের উন্নয়নে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্দেশিত পথে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সততা-নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
পরে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net