September 10, 2026, 2:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯.৪৪ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ ছিল ও ৪ জনের ছিল উপসর্গ। একই সময়ে ২২৬ টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৪ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল ও ৪ জনের ছিল উপসর্গ। একই সময়ে ২৬২ টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ০৮ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৬৯৮ জন।
শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৬৯ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ১৪০ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ৭২৫ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net