September 10, 2026, 2:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

খোকসায় বিভিন্ন সরকারী কার্যক্রম পরিদর্শন করণেন কুষ্টিয়া জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিভিন্ন সরকারী অফিস ও কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারী কার্যক্রমের বিভিন্ন পর্যায় ও অগ্রগতি পর্যালোচনা করেন।

এ সময় তিনি আমার বাড়ি আমার খামার প্রকল্প উদ্ধোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসকের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি সার্টিফিকেট মামলার জটিলতা হ্রাস, উন্নয়নমূলক কাজের সমন্বয়সহ অফিস ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি রেকর্ড সংশোধন, খাস জমি বেদখলুক্তকরণসহ ভূমি সেবা সহজীকরণ বিষয়ে মূল্যবান অভিমত প্রদান করেন। এরপর তিনি কমিউনিটি ক্লিনিক, দু’টি উন্নয়ন প্রকল্প ও খোকসা পৌরসভা দর্শন করেন। এরপর হেলালপুর ও ওসমানপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী এঁর উপহারসামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net