March 1, 2026, 12:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

ইবিতে অনলাইনে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি শতভাগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অনলাইনে মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশগ্রহণ ছিল শতভাগ। বিভাগ কতৃপক্ষ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মেনে এ পরীক্ষা সম্পন্ন হলো।
পরীক্ষায় অংশগ্রহন করতে পেরে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. আমানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। তবে বন্ধের মধ্যেও অনলাইনে চালানো হয় একাডেমিক কার্যক্রম। অনেক বিভাগ অনলাইনে ক্লাস নিলেও পরীক্ষা নিয়ে বেগ পোহাতে হয়েছে। এ বিষয়ে যথেষ্ট নীতিমালা না থাকায় পরীক্ষার উদ্য্গো গ্রহন করা যায়নি।
গত ১৭ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় অনলাইনে বিভিন্ন বিভাগের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহনের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে গঠিত একটি টেকনিক্যাল উপ-কমিটি বিভিন্ন বিভাগ ও অনুষদীয় ডিনদের মতামতের প্রেক্ষিতে একটি নীতিমালা তৈরি করে। এই নীতিমালার আলোকেই পরীক্ষা গ্রহনের উদ্য্গো নিয়েছে বিভিন্ন বিভাগ।
পরীক্ষা দিতে পেরে উচ্ছাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা চয়ন আলী। তিনি জানান তিনি নরসিংদী থেকে পরীক্ষায় অংশ নেন। অনেক ভীতি প্রথম দিকে কাজ করলেও কোন সমস্যই হয়নি।
পরীক্ষা কমিটির সদস্য ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপী জানান তারা শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করে নিয়েই পরীক্ষা গ্রহনের উদ্যোগ নিয়েছেন। কোন সমস্যা হয়নি।
উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম পরীক্ষা সুুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন উক্ত বিভাগকে। তিনি আশা প্রকাশ করেন সকল বিভাগই এভাবে পরীক্ষা গ্রহন করবে। সকল সহায়তা কতৃপক্ষ প্রদান করবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net