October 26, 2026, 7:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জিলা স্কুলে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ১০৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

হুমায়ুন কবির/

কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বাঘা যতীনের ১০৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কয়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে বাঘা যতীনের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজনে কয়া মহাবিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফ হোসেন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, কয়া মহাবিদ্যালয়ের সভাপতি নিজামুল হক চুন্নু, বীরমুক্তিযোদ্ধা চাঁদ আলী, সাংবাদিক রওশন জোয়ার্দার ও এম এ ওহাব সহ প্রমূখ।

বক্তারা বিপ্লবী বাঘা যতীনের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net