November 5, 2026, 4:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হতে হবে- এম,পি জর্জ

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উন্নয়ন, অগ্রগতি ও অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজনে শনিবার বিকেলে আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে বিশ্বাসী। সেজন্য শেখ হাসিনার ডাকে সারা দিয়ে জনগণ বারবার নৌকায় ভোট দেয়। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল দ্বিধা দন্দ ভুলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বঙ্গবন্ধু কণ্যা যখন দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। ঠিক তখনই এক শ্রেনির জামাত, বিএনপি, রাজাকার সমর্থিত লোকজন উন্নয়নকে বাঁধাগ্রস্থ করা পায়তারা করছে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আর কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণ জামাত বিএনপির রাজনীতিতে কবর রচনা করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক ও শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল আলম, কুমারখালী উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদ, জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সন্তোষ কুমার প্রমূখ।
এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net