September 13, 2026, 5:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা

Screenshot

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদ্মা নদীতে পানির উচ্চতা বৃদ্ধি ও উজানের প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ নির্দেশনার আওতায় নৌপথটিতে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম গতিতে চলতে সক্ষম নৌযানগুলোকে এ নৌপথ এড়িয়ে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রবল স্রোতের কারণে নৌপথটির উভয় প্রান্তের ঘাটে ফেরিগুলোর স্বাভাবিকভাবে ভেড়া কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি ফেরি ঘাটে সঠিকভাবে ভিড়তে না পারায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
ঘাট এলাকায় এ ধরনের ঘটনা প্রতিদিনই বিচ্ছিন্নভাবে ঘটছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশরাফ উদ্দিন। এর আগে তাঁর স্বাক্ষরিত এক বিশেষ জরুরি নৌ বিজ্ঞপ্তিতে এ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়।
বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়েছে। বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় নৌপথটিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে চলাচলরত সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনার কথা বলা হয়েছে। বিশেষ করে যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম গতিতে চলতে সক্ষম, সেগুলোকে এ নৌপথ পরিহার করে বিকল্প নৌপথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া নৌপথে চলাচলকারী সব নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ। নৌযাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি নৌ বিজ্ঞপ্তির অনুলিপি নৌ পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, নেপালে বন্যার কারণে সৃষ্ট অতিরিক্ত পানি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এর ফলে নদীর পানি বাড়ার পাশাপাশি পানির স্রোতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। পরিমাপ করে দৌলতদিয়া প্রান্তে পানির স্রোতের বেগ ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল বা তারও বেশি পাওয়া গেছে।
তিনি বলেন, অতিরিক্ত স্রোতের কারণে কম গতিসম্পন্ন নৌযানগুলোর জন্য এ নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম গতিতে চলতে সক্ষম নৌযান, ফেরি ও লঞ্চগুলোকে এ নৌপথ এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net