July 25, 2026, 7:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ঔষধ কোম্পানির প্রতিনিধি নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আবু আব্দুল্লাহ (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন । সে এরিস্টো ফার্মা ঔষধ কোম্পানির ভেড়ামারা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন বলে ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে । নিহত মোহাম্মদ আবু আব্দুল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কুলিয়া গ্রামের মোহাম্মদ গোলাম ছাত্তারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় তিনি মোটরসাইকেল যোগে কুচিয়ামোড়া যাওয়ার পথে গাউছিয়া দৌলতপুর কাটাদারা পৌঁছালে রাস্তার উপরে শুকাতে দেওয়া উলা খড়ে মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে রাস্তার উপরে পড়ে যায় । সেই সময় স্টারিং ট্রলিটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেল চালককে চাপা দেয় এবং মোটরসাইকেল চালক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নিহত হন ।
সংবাদ পেয়ে ভেড়ামারা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলি আটক করে এবং ট্রলিটি বর্তমানে ভেড়ামারার কুচিয়ামোড়া ক্যাম্পে আছে ।
এই বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net