April 18, 2026, 5:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব

দীর্ঘ ৬ ঘন্টা পর সচল ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

অবশেষে দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা পরে সচল হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সোমবার রাত নয়টার কিছু সময় পর থেকে সার্ভার ডাউন জটিলতার কারণে এই যোগাযোগমাধ্যমগুলোতে বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে লাখো ব্যবহাকারী বিপাকে পড়েন। ফেসবুক কর্তৃপক্ষ রাত সাড়ে চারটার দিকে এক টুইট বার্তায় সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার বলেছেন, ফেসবুকের শতভাগ পরিষেবা পেতে আরো কিছু সময় লাগতে পারে।এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সার্ভার জটিলতায় এক টুইটবার্তায় ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক। দীর্ঘ সময় ধরে এই ধরনের বিভ্রান্তি বিরল। এর আগে ২০১৯ সালে সার্ভার জটিলতার কারণে ফেসবুক এবং এর অন্যান্য অ্যাপস বিশ্বজুড়ে প্রায় ১৪ ঘন্টারও বেশি সময় ব্যবহার করা যায়নি।ওই ঘটনার পরে সমস্যার জন্য টেক জায়ান্টটির পক্ষ থেকে কোনো কারণ বলা হয়নি। তবে অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ফেসবুকের ডিএনএস বা ডোমেন পদ্ধতির ত্রুটির জন্য এই ঘটনা ঘটতে পারে।বাংলাদেশের একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান জানায়, দেশে রাত সাড়ে নয়টা থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন। সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম। আর এর কিছু সময় পরে সচল হয় হোয়াটসঅ্যাপ।বর্তমানে বিশ্বে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। অর্থাৎ বিশ্বব্যাপী এ পরিমাণ অ্যাকাউন্ট থেকে মাসে একবার হলেও ফেসবুকে লগইন করা হয়। এ ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে। এছাড়া বিশ্বব্যাপী ১২০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net