July 27, 2026, 5:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়ায় মাদক মামলায় চিকিৎসকের ১৫ বছরের কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি মাদক মামলায় আসাদুজ্জামান ফিরোজ (৪০) নামের এক চিকিৎসককে ১৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
রোববার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায়ে একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত হলেন ডা. আসাদুজ্জামান ফিরোজ কুষ্টিয়ারর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং একই উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার জিয়া সড়ক এলাকায় একটি স’ মিল থেকে আসাদুজ্জামান ফিরোজকে ২ হাজার ইয়াবাসহ আটক করে। এ সময় ফিরোজের দুই সহযোগী জয়নাল আবেদীন ও ঐ স’ মিলের মালিক নাহারুল ইসলামকেও পুলিম আটক করে।
এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানয় মামলা হয়।
মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মামলার তদন্ত শেষে ডা. আসাদুজ্জামান ফিরোজকে প্রধান আসামী দেখিয়ে ২০১৭ সালের ১২ জানুয়ারী আদালতে চার্জশিট সাবমিট করে।
রায়ে আদালত ডা. আসাদুজ্জামান ফিরোজের দুই সহযোগীকে বেকসুর খালাস দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net