June 11, 2026, 5:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

গুচ্ছ ভর্তি/ ইবিতে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ পদ্ধতির বি ইউনিটের পরীক্ষা। রবিবার বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘বি’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৫ হাজার ২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলামগীর হোসেন ভূইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন সহ উর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তারা।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম শান্তির্পর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেন।
রোববার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয় গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।
আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সি’ (ব্যবসায় প্রশাসন) ইউনিটের ভর্তি পরীক্ষা। পরদিন (২নভেম্বর) গুচ্ছ ব্যতিরেকে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net