October 26, 2026, 5:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২

৬ মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চেক প্রতারণার দুটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহাঙ্গীর আলমকে (৫১) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।সোমবার বিকেল ৫ টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। এর আগে সকালে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেফতার জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মৃত শেখ আহমদের ছেলে।পুলিশ জানায়, জাহাঙ্গীর খুলনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের স্বত্ত্বাধিকারী কামালের সাথে ব্যবসা করেন। ব্যবসার এক পর্যায়ে টাকা আটকে ফেলেন তিনি। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়। ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ওই মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া, ২০১৫ সালে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। চলতি বছরের ২ মার্চ ওই মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সকালে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিকেলে গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে। ওই দুটি মামলা ছাড়াও তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা, খুলনাসহ বিভিন্ন জেলায় আরও ৭/৮ টি মামলা রয়েছে। মামলাগুলো বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net