October 12, 2026, 5:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

চুয়াডাঙ্গায় কম্বাইন হার্ভেস্টার পেলেন কৃষক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাষিদের ধান, গম, ভুট্টা কর্তন, ঝাড়াই, মাড়ায়ের জন্য ৫০ শতাংশ ভতুর্কি মূল্যে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় জুড়ানপুর গ্রামের কৃষক বশির উদ্দীনের হাতে কম্বাইন হার্ভেস্টারের চাবি হস্তান্তর করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু এবং ইউএনও তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার ডা. মশিউর রহমান, মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আউয়ুব আলী, সমবায় অফিসার হারুন অর রশিদ প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান জানান, কম্বাইন হার্ভেস্টার মেশিন এক ঘণ্টায় তিন বিঘা জমির ধান কাটতে, মাড়াই করতে ও বস্তাবন্দি করতে সক্ষম। একইভাবে গম ও ভুট্টা কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব। শ্রমিক দিয়ে এক একর জমিতে ফসল কর্তন, মাড়াই করে ঘরে তুলতে ৯০০০-১০০০০ টাকা খরচ হয়। এ মেশিনে এক একর জমির ফসল কাটা, মাড়াই ও বস্তাবন্দি করতে খরচ হবে ৪৫০০-৪৮০০ টাকা। তিনি আরো জানান, চীনের তৈরি এ কম্বাইন হার্ভেস্টারের দাম ২৭ লাখ ৫০ হাজার টাকা। এটি কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে ৫০ শতাংশ ভর্তুকিতে ১৩ লাখ ৭৫ হাজার টাকায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net