March 5, 2026, 3:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প

কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব রকম সহযোগীতা অব্যাহত থাকবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

শামীম রানা/
কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম নির্মান কাজের উদ্বোধন করেছেন ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পিপি অনুপ কুমার নন্দি, শুভেচ্ছা বক্তব্য মকবুল হোসেল লাবলু।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার বক্তৃতায় বলেন কুষ্টিয়ার এই শেখ কামাল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ কুষ্টিয়াবাসীর জন্য আর্শীব্দা হবে। এটি হবে আধুনিক মানের একটি স্টেডিয়াম। জেলার ক্রীড়া উন্নয়নে এটি প্রভুত সহায়তা করবে।
মন্ত্রী বলেন কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ বলেন ক্রীড়ার ঐতিহ্য কুষ্টিয়াতে ফিরিয়ে আনতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা কুষ্টিয়ার আপামর মানুষের দীর্ঘদিনের দাবি। তিনি একে একে সকল দাবিগুলো পূরণে সক্ষম হবেন বলে আমাবাদ ব্যক্ত করেন।
হানিফ বলেন ক্রীড়ার সকল ক্ষেত্রে কুষ্টিয়াকে তুলে ধরতে হবে। সাঁতারে কুষ্টিয়ার অনেক অর্জন, শুটিং-এও অর্জন এসেছে। কিক্রেটেও জেলার নাম রয়েছে জাতিয় পর্যায়ে। ক্রীড়ার সকল ক্ষেত্রেই কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।
উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের এমপি সরোয়ার জাহান বাদশা, কুমারখালি -খোকসার এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম,সাধারন সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়ার অতিরিক্ত পিপি নিজাম উদ্দিন ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে কুষ্টিয়া আন্তঃ ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া সদর উপজেলা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net