June 23, 2026, 2:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১

জন্ম ভিটায় হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধান বিচারপতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিজ  জন্ম ভিটায় হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শুক্রবার সকালে তিনি কুষ্টিয়া সার্কিট হাউজ থেকে সড়ক যোগে যান জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে। এই গ্রামেই জন্ম তার, বেড়ে ওঠা। কর্মজীবনে রাজধানীতে অবস্থান হলেও সময় পেলেই তিনি সবসময় ছুটে গেছেন তার প্রিয় গ্রামে। তাই গ্রামের মানুষের সাথে রয়েছে তার নিবিড় সর্ম্পক। সেটা তিনি বিভিন্ন সময়ে তারা নানা বক্তৃতায়ও তিনি উল্লেখ করে থাকেন।
শুক্রবার সকালে নিজ গ্রামে পৌঁছালে সেখানে হাজারো মানুষ স্বাগত জানান দেশের এই কৃতি সন্তানকে। করোনার বিধি-নিষেধ ও প্রটোকলের বিষয় থাকায় মানুষের অনেক উচ্ছাস থেমে থাকলেও মানুষের আবেগ থামে থাকেনি। আর সেটি ছিল বাঁধ ভাঙা জোয়ারের মতো। সবাই যারা তার এত কাছের মানুষ ছিলেন তারা একে একে আসতে থাকেন। শুভেচ্ছা-সালাম বিনিময় করেন সারা দিনভর। পুরো এলাকা থেকেই অসংখ্য মানুষ, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকঙ্খীরা উপস্থিত হন সেখানে। কেউ আসেন ফুল হাতে, কেউ আসেন ভালবাসার মৃদু সম্ভাষণ নিয়ে। সবাইকেই সমানভাবে বরণ করেন আপাদমস্তক সততা-নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ এই মানুষটি। কথনও নিজেই দুর থেকে কাউকে ডেকে নিয়েছেন, কখনও কারো নাম ধরে বলছেন ওমুক আসেনি, তমুক কোথায়, কাউকে নিজেই আবার খবর দিচ্ছেন তিনি এসেছেন।
এভাবেই চলে সারাদিন। কয়েক দফায় তিনি কথা বলেন সাধারণ মানুষের সাথে। গল্প করেন তার ছোট বেলার, শৈশব, কৈশরের। স্মরণ করেন তার পিতা-মাতাকে। তার পিতা মরহুম আব্দুল গফুর মোল্লা ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক।
দিনভর সাধারণ মানুষ প্রাণ ভরে দোয়া করেন তাদের একেবারে নিজেদের এই মানুষটিকে। তাদের ভাষায় আরো উচ্চতর কোন জায়গায় একদিন দেখতে তারা তাদের এই প্রিয় মানুষটিকে। প্রধান বিচারপতিও বারবার আবেগ আপ্লুত হন। তিনি সবার দোয়া ও শুভ কামনা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net