March 4, 2026, 6:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা, আক্রমণকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা শনিবার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব) স্বতন্ত্র ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১২ থেকে ১ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
এই ইউনিটের চারটি বিভাগে ৩২০ আসনের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে লড়বেন ৬ জন।
শুক্রবার বিকেলে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এন. এম. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুইটি ভবনে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদ ভবনে ০০০১ রোল থেকে ১২৫১ পর্যন্ত এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১২৫২ রোল থেকে ২০২৬ পর্যন্ত মোট ২ হাজার ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। এতে ২৫ আসনের বিপরীতে (কোটা ব্যতীত) আবেদন করেছে ২৮৬ জন শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে লড়বেন ১২ জন ভর্তিচ্ছু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net