July 23, 2026, 5:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

চুয়াডাঙ্গা সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ একজন আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার স্বর্ণবারসহ একজনকে আটক আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আজ ১৫ (সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে ওই সোনার বারগুলো জব্দ করে।
উদ্ধারকৃত ৫৮টি সোনার বারের ওজন ৯ কেজি ৮৬০ গ্রাম। যার আনুমানিক মূল্য ছয় কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে অবস্থান নেন। তাদের কাছে তথ্য ছিল মোটরসাইকেলে চড়ে একজন সোসারবারগুলো ভারতে পাচার করতে নিয়ে যাবে। ১১টা ২৫ মিনিটের দিকে বিজিবি সদস্য ঐ মোটরসাইকেল চালককে দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন তারা। লোকটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক রকিবুল ইসলাম (৩৫) নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৫৮টি সোনার বার জব্দ করা হয়।
আটক সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জসা দেয়া হয়েছে বলে জানান ঐ বিজিবি কর্মকর্তা।
আটক ব্যক্তিকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net