July 28, 2026, 8:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

আন্তবিশ্ববিদ্যালয় গেইমস/হ্যান্ডবলে ইবি ছাত্ররা যবিপ্রবি ছাত্রীরা চ্যাম্পিয়ন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ফাইনালে ছাত্রদের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ছাত্রীদের খেলায়  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  চ্যাম্পিয়ন হয়েছে।
০৬ ডিসেম্বর ছাত্রদের মধ্যকার ফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ২৯-২২ গোলে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১-১৮ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
অন্যদিকে, ছাত্রীদের মধ্যকার খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ১৮-০৪ গোলে হারিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭-৩ গোলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে।
বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে হ্যান্ডবল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমান প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়। ১৮ ডিসেম্বর থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা একই মাঠে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net