February 7, 2026, 9:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য!

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে গরুতে জমির পাট খাওয়া নিয়ে সরদার ও মালিথা গ্রুপের সংঘর্ষে মালিথা গ্রুপের ২জন নিহত এবং উভয় পক্ষের অন্তত ২২জন আহত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই এলাকার মৃত রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৫) ও মৃত ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২)।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সংঘর্ষে নিহত বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খাসারুর গরু পাট খেয়ে ফেলে। এ ঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে গুলি ও দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে শরিফুল মালিথা ও বজলু মালিথা নিহত হয়। সেসময় আছাদ সরদার, সাহাজুদ্দিন সরদার, ওয়ারিশ সরদার, ফরিদ খাসারু, সাগর সরদার, মুজা সরদার সহ অন্তত ২২জন আহত হয়েছে। আহতরা দৌলতপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং আশক্ষাজনক অবস্থায় ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net