July 24, 2026, 5:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত

প্রজ্ঞাপন জারি /শপথ নিচ্ছে ৩ দশকের সবচেয়ে ছোট মন্ত্রিসভা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গেল তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে ছোট মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। ৩৬ জনের তালিকা সম্বলিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) তাদেরকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।
১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত মন্ত্রিসভা নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, ওই সময়ে যে ছয়টি রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করে, তাদের মন্ত্রিসভায় ৪৫ থেকে ৬২ জন পর্যন্ত সদস্য ছিলেন। সর্বশেষ মন্ত্রিসভায় এই সংখ্যাটি ছিল ৪৫ জন। আর ২০০৯ থেকে ২০১৪ সরকারের মন্ত্রিসভার আকার ছিল সবচেয়ে বড়, যা ৬২ জনের।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে ৩৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে। সংবিধানের ৫৫ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী সময়ে সময়ে যেরূপ স্থির করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে।’
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯১-৯৬ সরকারের মন্ত্রিপরিষদের আকার ছিল ৫০ জন। তখন মন্ত্রী ছিলেন ২৫, প্রতিমন্ত্রী ছিলেন ২২। এছাড়াও আরও তিন জন উপমন্ত্রী ছিলেন। এরপর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকারের মন্ত্রিসভার আকার ছিল ৪৯ জন। মন্ত্রী ছিলেন ২২, প্রতিমন্ত্রী ছিলেন ২৪ এবং উপমন্ত্রী ছিলেন ৩ জন।
২০০১-২০০৬ সরকারের মন্ত্রিপরিষদের আকার ছিল ৬০ জন। এই মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন ২৮, প্রতিমন্ত্রী ২৮ এবং উপমন্ত্রী ৪ জন। ২০০৯-১৪ সরকারের মন্ত্রিপরিষদের আকার ছিল ৬২ জন।
এই মন্ত্রিপরিষদে মন্ত্রী ছিলেন ৩৮ ও প্রতিমন্ত্রী ২৪ জন। ২০১৪-১৯ সরকারের মন্ত্রিপরিষদের আকার ছিল ৫৯ জন। এই সরকারের মন্ত্রী ছিলেন ৩৬, প্রতিমন্ত্রী ২১ এবং উপমন্ত্রী ২ জন। ২০১৯-২৪ সরকারের মন্ত্রিপরিষদের আকার ৪৫ জনের। এই সরকারের মন্ত্রীর সংখ্যা ২৪, প্রতিমন্ত্রী ১৮ এবং উপমন্ত্রী ৩ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net