July 24, 2026, 4:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

আসছে ৫ম গণবিজ্ঞপ্তি/বেসরকারি স্কুল-কলেজে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সারা দেশে বেসরকারি স্কুল-কলেজ মাদ্রাসায় শুণ্যপদে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার। এ লক্ষ্যে কাজ শুরু করেছে বেসরকারি শিক্ষক নিয়োগকারী কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য চাহিদা চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন বা প্রোফাইল হালনাগাদ কার্যক্রম শুরু করেছে। সেই চাহিদা পাওয়ার পরপরই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সর্বশেষ চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩৮ হাজার এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়ৈাগ দেওয়া হয়। এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা পাওয়া গেছে। এগুলো এখন যাচাই বাছাই হচ্ছে। সেই সংখ্যা অর্ধ লক্ষাধিক হতে পারে বলে জানিয়েছে এনটিআরসিএ। এপ্রিল মাসেই এ গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং এ বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় এনটিআরসিএ।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ ডিসেম্বর মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি দিয়েছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল ৬৮ হাজার ৩৯০টি। যোগ্য প্রার্থী না পাওয়ায় মাত্র ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হয়। এবারও শূন্য পদের সংখ্যা ৫০ হাজারের বেশি হবে। কারণ, আগের গণবিজ্ঞপ্তির ৪১ হাজার পদ এখনো ফাঁকা রয়েছে।
২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। তবে শুরুর ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর চারটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৩১২ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net