October 18, 2026, 8:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১-২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রতিবছরের মতো এবছরও জাতীয় কবিতা উৎসবের আয়োজন করছে জাতীয় কবিতা পরিষদ। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সংলগ্ন চত্বরে ৩৬তম এই কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনের স্লোগান ঠিক করা হয়েছে ‌‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবকে সফল করার জন্য ২৩টি উপকমিটি সংবলিত একটি উৎসব পরিষদ গঠন করা হয়েছে। কবি মুহাম্মদ সামাদকে উৎসব পরিষদের সভাপতি, কবি তারিক সুজাতকে সাধারণ সম্পাদক এবং কবি শিহাব সরকারকে আহ্বায়ক করা হয়েছে।
তারা আরও জানান, এবারের কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছে কবি আসাদ চৌধুরী, কবি মোহাম্মদ রফিক, কবি জাহিদুল হক, কবি বুলবুল মহলানবীশ ও কবি হানিফ খানকে। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার কবিরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net