July 24, 2026, 1:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

২০২৫ সালের মধ্যে ৬৫ ঊর্ধ্ব সকল পুরুষ, ৬২ ঊর্ধ্ব সকল নারীকে ভাতা দেওয়ার পরিকল্পনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
২০২৫ সালের মধ্যে দেশের ৬৫ বছরের ঊর্ধ্বের সব পুরুষ এবং ৬২ বছরের ঊর্ধ্বের সব নারীকে ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ২৬২টি উপজেলাকে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা প্রদানকারী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বর্তমানে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৮ লাখ এক হাজার। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর সংখ্যা ২৫ লাখ ৭৫ হাজার। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৯ লাখ। প্রতিবন্ধীরা মাসিক ভাতা পাচ্ছে ৮৫০ টাকা।
সরকার বয়স্ক-বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং ভাতাভোগীর সংখ্যা বাড়াতে চায়। ভাতা বাড়ানোর একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ভাতা বাড়ানোর এ প্রস্তাব এখন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের প্রবীণ নাগরিকরা প্রতি মাসে বয়স্ক ভাতা পাচ্ছেন ৬০০ টাকা। আগামী অর্থবছরে ৬০০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একইভাবে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা মাসিক ৫৫০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব রয়েছে।
গত বৃহস্পতিবার সামাজিক নিরাপত্তা সংক্রান্ত এক সভায় ভাতা বাড়ানোর প্রস্তাবের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। ভাতা বাড়ানোর পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। তবে ভাতাভোগীর সংখ্যা কতজন বাড়বে সেটি এখনো চূড়ান্ত হয়নি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম জানান, ভাতা ও ভাতাভোগীর সংখ্যা কী পরিমাণ বাড়বে সে বিষয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সরকার তার আয়, সক্ষমতা ও পলিসি অনুযায়ী বৈঠকে সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net