June 17, 2026, 4:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ

খোকসায় ১৮২ মসজিদে অনুদান/প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন সদর উদ্দিন খান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার ১৮২ টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীল মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।
খোকসা উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা খোকসা উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর সুপারভাইজার জালাল উদ্দিন ও কেয়ারটেকার হাফেজ সালাউদ্দিন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস পরিস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠিত ইসলামীক ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিটা জেলা ও উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে মসজিদসমূহে আর্থিক অসচ্ছলতা দূরীকরণের লক্ষ্যে প্রত্যেক মসজিদে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন বিগত জোট সরকারের কখনোই আলেম-ওলামাদেরএত বড় আর্থিক অনুদান নিয়ে আসেনি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর আলেম-ওলামাদের জন্য াকোধিক উদ্যোগ গ্রহন করেছেন এবার দেশের একটি দুর্য়োগ সময়ে তিনি প্রতিটা মসজিদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি যে অর্থ দিয়েছেন এটা অবশ্যই একটি দৃষ্টান্ত ও অনুকরণীয়।
সদর খান প্রধানমন্ত্রীর জন্য ইমামদের কাছে দোয়া কামনা করেন সেই সাথে প্রতিটা মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি কে অনুরোধ করেন এই অর্থ যেন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে ব্যয় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net