October 14, 2026, 12:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় এক গার্মেন্টস মালিকের করোনা আক্রান্ত হওয়া ও জেলা প্রশাসনের একটি ফেসবুক পোস্ট !!

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের শাপলা গার্মেন্টসের মালিকের করোনা আক্রান্ত হওয়াটা আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনা জন্ম দেয়ার পেছনে কারনও আছে। জানা গেছে এই ব্যক্তিটি ছিল এই শহরের সেইসব ব্যক্তিদের অন্যতম যারা চলমান করোনা ভয়াবহতাকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছিল। কোন নিয়ম কানুন মানা তো দুরে থাক নিয়ম কানুন, লকডাউন, করোনা সবকিছূ নিয়েই সে প্রকাশ্যে কটাক্ষ করে আসছিল সেই শুরু থেকেই এবং সে কোন কিছূকে তোয়াক্কা না করে দোকান খোলা রেখে তার ব্যবসা করে আসছিল।
কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক ওয়াল থেকে জানা যায় নির্বাহী ম্যজিস্ট্রেটের একাধিক টিম বিষয়টি অবগত ছিল। তাকে বেশ কয়েকবার সর্তকও করা হয়। কিন্তু তার একরোখা জেদি তেজের কারনে সে কোন কথা শোনেনি। শেষে ভ্রাম্যমান আদালতে তাকে জরিমানাও করা হয়েছিল। কিন্তু তারপরও দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা থেকে তাকে নিবৃত্ত করা যায়নি। অবশেষে সে আক্রান্ত হয়েছে। যার জন্য তাকে এত কিছু করা হলো সেই কারেনায় তাকে ধরাশায়ী করে ফেলল।
গতকাল ঐ গার্মেন্টস মালিকের পরিবারের সাথে কথা বলে জানা যায়। দোকান বন্ধ রেখে দিলে তাদের না খেয়ে মরতে হতো তা নয়। কিন্তু পরিবারের কারো কথা সে শোনেনি।
জেলা প্রশাসনের ফেসবুক পেজে আক্ষেপ করে বলা হয়েছে : : আজ তার পাশে কেউ নেই। পাশে আছে তারাই যারা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলো। আজ ০২/০৬/২০২০ খ্রিঃ তারিখ রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত নিরাপদ দুরত্ব বজায় রেখে তার পরিবারের লোকজনের সাথে সৌজন্যে সাক্ষাত করেন এবং বাড়িটি লক-ডাউন করে দেন। একই সাথে পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
পোস্টে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা করোনা আক্রান্ত ব্যক্তিটির সুস্থতা কামনা করেন।
এ থেকে কি শিক্ষা পাওয়া গেল ?

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net