April 17, 2026, 2:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

ভেড়ামারায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল, মোটর সাইকেলসহ আটক-৪

রিয়াজুল ইসলাম: কুষ্টিয়ায় ভেড়ামারায় ডিবির অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ চার জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার জেলার ভেড়ামারা থানাধীন চাদগ্রামস্থ ৩ নং ব্রীজ সংলগ্ন কুষ্টিয়ার ডিবি পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা ছিলেন এস আই জুবায়ের রহমান, উক্ত অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল, মোটর সাইকেল, একটি পাখী ভ্যানসহ ৪ জনকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত হলো দৌলতপুর থানার মহিষকুন্ডি (মুসলিম নগর) এলাকার ওসমান আলীর ছেলে মোহন হোসেন (৩০), একই থানার ও এলাকার আঃ জলিলের ছেলে নাইমুর রহমান, কুষ্টিয়া শহরের থানাপাড়া (৫নং প্রাইমারী স্কুলের কাছে) এলাকার আবুল হাশেমের ছেলে সোহাগ এবং কুঠিপাড়া এলাকার মৃত আল আমিনের ছেলে আল মামুন জীবন।

ডিবি পুলিশ সংবাদিকদেরকে জানান গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ভেড়ামারা থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করি এবং ঐ থানার এলাকায় একটি পাখীভ্যান সন্দেহ হয় পরে পাখীভ্যান তল্লাশী করে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। স্বীকারোক্তিমূলক পাখীভ্যান চালক বলে এই ফেন্সিডিল গুলো কুঠিপাড়া এলাকায় পৌছাতে হবে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকায় সোহাগের বাড়ীতে পৌছানো মাত্র সোহাগ সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত আলামত সহ উক্ত চারজনকে ভেড়ামারা থানায় প্রেরণ করে। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net