June 11, 2026, 7:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

গাজার জনসংখ্যা কমে গেছে ৬ শতাংশ !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসরাইলের অব্যাহত অভিযানে জনশূন্য হয়ে পড়ছে গাজা। এরই মধ্যে ৬ শতাংশ হ্রাস পেয়ে গাজার জনসংখ্যা।
ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর গত ১৫ মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় জনসংখ্যার এই হ্রাস ঘটেছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর পিসিবিএস।
পরিসংখ্যান দফতরের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ মাসে গাজায় প্রাণহানি ঘটেছে প্রায় ৪৫ হাজার ৫০০ জন ফিলিস্তিনি এবং নিখোঁজ হয়েছেন আরও ১১ হাজার ফিলিস্তিনি। এতে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার। এ ছাড়া যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে গাজা ছেড়েছেন ১ লাখেরও বেশি ফিলিস্তিনি।
২০২৩ সালে ইসরাইলি বাহিনী যখন গাজায় অভিযান শুরু করে, সে সময় সেখানকার জনসংখ্যা ছিল ২১ লাখের কিছু বেশি। এই জনসংখ্যার ৪৭ শতাংশই ছিল ২৮ বছরের কম বয়সি। ফিলিস্তিনের পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর গাজায় জনসংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৬০ হাজার জন।
এদিকে গাজায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনাসদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরাইলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। গাজায় সামরিক অভিযানে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর প্রায় ৯০০ সেনা সদস্য নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের ৮৯১ জন কর্মকর্তা এবং সৈন্য গাজায় অভিযানের সময় নিহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যমগুলোও এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনাসদস্য নিহত হয়। এদিকে ইসরাইলি আর্মি রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে। গত ১৩ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net