April 22, 2026, 4:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

হত্যা চেষ্টাসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইনুকে, কুষ্টিয়া কারাগারে প্রেরণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলাসহ দুটি হত্যা চেষ্টা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত।
ইনুকে রোববার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে কড়া পুলিশ পাহারায় ঢাকা থেকে নিয়ে এসে কুষ্টিয়ার আদালতে হাজির করা হয়। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আদালত চত্বরেই তিনি নগ্ন হামলার শিকার হন।
২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে সশরীরে হাজির হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার চার নম্বর আসামি হাসানুল হক ইনু।
এছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম বাদী হয়ে আরও একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলাতেও হাসানুল হক ইনুকে আসামি করা হয়। এঅর বাইরেও কুষ্টিয়াতে দায়ের করা অঅরও ৫টি মামলার আসামী তিনি।
এই দুটি মামলায় ইনুকে কুষ্টিয়ায় আদালতে হাজির করা হয়।
এ সময় বিপুল সংখ্যক জাসদ নেতা-কর্মী আদালত চত্বরে ভীড় করেন। মামলার শুনানি শেষে হাসানুল হক ইনুকে যখন পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তোলা হয় তখন তিনি জাসদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net