September 12, 2026, 3:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত, আসছে মিড-ডে মিল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের দেড়শো প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল চালু করা হবে। একইসঙ্গে ১৬ বছর পর প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বছরে মাত্র ১৮০ দিন ক্লাস হয়, অথচ শিক্ষকদের শিক্ষা-বহির্ভূত নানা কাজে ব্যস্ত রাখা হয়। এর ফলে পুরো শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এজন্য শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমানো হবে।
তিনি আরও জানান, পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ৭ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। এখনো ২২ দশমিক ১ শতাংশ মানুষ নিরক্ষর—যারা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়েছে।
শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দীর্ঘদিন ধরে মামলার কারণে অনেক শিক্ষককে পদোন্নতি দেওয়া যাচ্ছে না। বর্তমানে প্রায় ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার অপেক্ষায় রয়েছেন। পদোন্নতি সম্পন্ন হলে অনেক নতুন পদ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net