August 31, 2026, 6:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন

ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশিষ্ট লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরী উপল রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।”
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীনের রক্তচাপ মারাত্মকভাবে কমে গেছে এবং শরীরে সংক্রমণ বেড়ে গেছে। পাশাপাশি কিডনির জটিলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ফলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, “সব মিলিয়ে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ ফের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তার স্বামী, খ্যাতিমান যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, “সার্বিকভাবে উনার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে চারবার তাকে আইসিইউতে নিতে হয়েছে। ফুসফুস ও কিডনির জটিলতা বেড়ে গেছে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net