March 14, 2026, 11:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রোববার (১২ অক্টোবর) বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে মাঝনদীতে মতিউর রহমান ও এনায়েতপুরী নামে দুটি ফেরি আটকে পড়ে।
এছাড়া পাটুরিয়াঘাটে চারটি এবং দৌলতদিয়াঘাটে তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থানে ছিল। একই কারণে ভোর ৫টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ ছিল।
ঘন কুয়াশার প্রকোপ কমে আসায় আজ সকাল সাড়ে ৭টার দিকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে পৌঁছায় এবং অপেক্ষমাণ যানবাহনের পারাপারও শুরু হয়েছে।
ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ায় চারটি ঘাটে অপেক্ষমাণ যানবাহন দ্রুত পারাপার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net