October 13, 2026, 3:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত

ভোটের লড়াইয়ে ৫১ দল, প্রার্থী ২ হাজার ৫৬৮, নেই আওয়ামী লীগসহ ৮ দল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ২ হাজার ৯০ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৪৭৮ জন। তবে আওয়ামী লীগসহ আটটি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না।
দলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছে বিএনপি। দলটির ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর পরেই রয়েছে জামায়াতে ইসলামী—২৭৬ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ জন, জাতীয় পার্টি ২২৪ জন, গণঅধিকার পরিষদ ১০৪ জন এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ৪৪ জন প্রার্থী দিয়েছে। এ ছাড়া জাসদের সাত জন প্রার্থীর মনোনয়নও জমা পড়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দেশের ৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। বর্তমানে এসব মনোনয়ন যাচাই-বাছাই চলছে, যা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। যাচাই শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে ২০ জানুয়ারি। পরদিন প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নামবেন বৈধ প্রার্থীরা।
ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, যাচাই-বাছাই প্রক্রিয়ায় ইতোমধ্যে বিভিন্ন স্থানে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে সারাদেশে মোট কতজনের মনোনয়ন বাতিল হয়েছে—তার চূড়ান্ত হিসাব এখনো প্রস্তুত হয়নি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সংখ্যাই তুলনামূলকভাবে বেশি, যা আসন্ন ভোটের প্রতিদ্বন্দ্বিতার চিত্রকে আরও স্পষ্ট করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net