August 9, 2026, 11:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত

নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি কোনো লেথাল ওয়েপন (মরণাস্ত্র) ব্যবহার করবে না

দৈনিক কুষ্টিয়া অনলাইন /
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট গ্রহণের প্রেক্ষাপটে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রাখার পাশাপাশি সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কুষ্টিয়ার অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করতে কুষ্টিয়ায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প এবং গুরুত্বপূর্ণ ২২টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এই দুই জেলায় মোট ১১টি উপজেলার ৬টি সংসদীয় আসনে বিজিবি দায়িত্ব পালন করবে।
নির্বাচনী এলাকায় সীমান্তবর্তী দৌলতপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মোট ১৪.৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। চেকপোস্টগুলোতে ৩০ জানুয়ারি থেকে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টহল, এপিসি গাড়ি ব্যবহার ও রেকি কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি পূর্বেই শনাক্ত ও প্রতিরোধ করা হচ্ছে।
সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা অনুযায়ী ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর জন্য প্রস্তুত থাকবে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে। বিজিবির এই বিশেষ প্রস্তুতি নির্বাচনী এলাকায় জননিরাপত্তা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়ক হবে।
এছাড়া, দেশের ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে পৌঁছেছে, যা নির্বাচনের কার্যক্রমকে আরও তৎপর এবং মনিটরিং প্রক্রিয়াকে শক্তিশালী করবে।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন (মরণাস্ত্র) ব্যবহার করবে না। বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এ তথ্য জানিয়েছেন।
একই সঙ্গে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net