October 13, 2026, 7:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত এক বিএনপি কর্মী শুক্রবার রাতে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ব্যক্তি তরু মিয়া (৪৮)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। প্রায় দুই দশক বিদেশে থাকার পর তিনি পাঁচ মাস আগে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তার ছেলে শিপন রহমান স্থানীয় ছাত্রদলের একজন কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী শাখার একটি আলোচনা সভাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বিএনপির কিছু কর্মী ওই সভায় বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে তরু মিয়াও ছিলেন।
গান্না ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবু কালাম জানান, জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির অন্তত আটজন নেতা–কর্মী আহত হন। আহতদের ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তরু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন তরু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net