August 6, 2026, 1:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোট ইস্যুতে এনসিপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন, তা সঠিক বোঝাপড়ার ভিত্তিতে নয়। তাঁর ভাষায়, “এনসিপির নেতারা গণভোট বিষয়ে অর্ধেক বুঝে কথা বলছেন। এ বিষয়ে তাঁদের বক্তব্যের জবাব আমরা জাতীয় সংসদেই দেব।”
সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি ‘জুলাই সনদ’-কে শ্রদ্ধা করে এবং সেই সনদের আলোকেই দেশের রাজনৈতিক পথচলা অব্যাহত রাখতে চায়। তিনি জানান, সরকার আবেগ ও আইন—এই দুই বিষয়কে সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে চায়।
৫ আগস্টের পরবর্তী সময়ের মামলাজট প্রসঙ্গে তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এবং সবার মতামত বিবেচনায় নিয়েই এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিএনপি সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে খাল খনন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আফজাল হুসাইনসহ বিএনপির স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net