April 12, 2026, 12:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত র‌্যাব-্এর অভিযান/১ দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় আবাসিক শিক্ষার্থীর মৃত্যু: মেট শিক্ষার্থীদের অভিযোগের বিপরীতে বাবার দাবি ‘স্বাভাবিক মৃত্যু’, মাইকিং শুনে ১৫ কিমি পথ পাড়ি, স্লিপ হাতে— মিলল না ডিজেল খোকসার কৃষক আনছারের আবু সাঈদ হত্যা মামলার রায়: মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ৩—বিভিন্ন মেয়াদে দণ্ড ২৫ জনের

কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রাম। সাধারণ দিনের মতোই চলছিল মানুষের দৈনন্দিন জীবন। কিন্তু হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও—আর সেই ভিডিও ঘিরেই শুরু হয় উত্তেজনা, যা শেষ পর্যন্ত রূপ নেয় সহিংসতায়।
স্থানীয়দের ভাষ্য, ভিডিওতে একজন পীর—শামীম রেজা জাহাঙ্গীর—ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে দাবি ওঠে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে—এমন অভিযোগ তুলে বিকেল গড়ানোর আগেই জড়ো হতে থাকে উত্তেজিত মানুষ। দেখতে দেখতে সেই উত্তেজনা পরিণত হয় বিক্ষোভে। মিছিল নিয়ে একদল মানুষ ছুটে যায় পীরের দরবারে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে হামলাকারীরা পীরকে লক্ষ্য করে আক্রমণ চালায়। মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এতেই থেমে থাকেনি ক্ষোভ। পীরের দরবারে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় স্থাপনার বিভিন্ন অংশে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। আতঙ্কে আশপাশের মানুষ ঘরবন্দি হয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘটে গেছে অপূরণীয় ক্ষতি—একটি প্রাণহানি, আর একটি স্থাপনার ধ্বংসস্তূপে পরিণত হওয়া।
এই ঘটনার পরই সামনে আসে ভিন্ন ভিন্ন মত। নিহত পীরের অনুসারীরা দাবি করছেন, তিনি কখনোই ধর্ম অবমাননাকর কিছু বলেননি। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিকৃত বা পুরোনো হতে পারে। “ভুল ব্যাখ্যা ও গুজবের কারণে একজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো”—এমনটাই বলছেন তারা।
অন্যদিকে স্থানীয়দের একটি অংশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, পীর শামীম রেজা জাহাঙ্গীর আগে থেকেও বিতর্কিত ছিলেন। তাঁর কিছু বক্তব্য নিয়ে এলাকায় অসন্তোষ ছিল, এমনকি অতীতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ফলে ভাইরাল ভিডিওটি নতুন করে ক্ষোভ উসকে দেয়।
এই দ্বিমুখী অবস্থান পুরো ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ‘ধর্ম অবমাননা’র অভিযোগ, অন্যদিকে ‘গুজব ও ভুল ব্যাখ্যার’ দাবি—দুটি ভিন্ন বয়ান এখন মুখোমুখি দাঁড়িয়ে।
বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে পড়া কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, এই ঘটনাটি তার সাম্প্রতিক উদাহরণ। একটি ভিডিও—যার সত্যতা তখনও নিশ্চিত হয়নি—সেটিই কয়েক ঘণ্টার মধ্যে রূপ নেয় প্রাণঘাতী সহিংসতায়।
এদিকে প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ভিডিওর সত্যতা যাচাই, হামলায় জড়িতদের শনাক্তকরণ এবং পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ চলছে।
সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনসমুহের প্লাটফরম সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান মনে করেন কুষ্টিয়ার এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি সমাজে ক্রমবর্ধমান ‘মব বিচার’ প্রবণতার আরেকটি উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবেই দেখা হবে। যেখানে অভিযোগ প্রমাণের আগেই রায় হয়ে যায়, আর সেই রায়ের শাস্তি হয়ে ওঠে সহিংসতা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net