September 21, 2026, 10:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে

খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগজুড়ে হাম (Measles) উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত এ রোগে ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কুষ্টিয়ায় আটজন এবং খুলনায় দুজন মারা গেছেন।
সর্বশেষ শনিবার (১১ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। এতে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১০ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা গোলাম রসুল ও ইয়াসমিন বেগমের ২৩ মাস বয়সী ছেলে চাঁনকে শনিবার সকাল ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ২টার দিকে হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. সৈয়দা রুখসানা পারভিন জানান, শিশুটি অপুষ্টিতে ভুগছিল এবং বয়স অনুযায়ী প্রয়োজনীয় টিকা নেওয়া হয়নি। ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগের ১০ জেলায় হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। এর মধ্যে বর্তমানে ৭৯৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবুর রহমান জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে যশোরে ২৪ জন, ঝিনাইদহে ৮ জন, খুলনায় ৬ জন, মাগুরায় ৫ জন, নড়াইলে ৪ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং বাগেরহাটে ১ জন ভর্তি হয়েছেন। এ সময়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও সাতক্ষীরায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হাম রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। রোগটির বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন তারা। অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, নিয়মিত টিকাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net