April 26, 2026, 2:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর

সাঈদ হাসান, মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে মুকুল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়নের চারচারা বাজার এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি ওই এলাকার মৃত নেক মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে তিনি সাহারবাটি বাঙ্গালপাড়া থেকে ভাটপাড়া (কুঠি) এলাকায় হাঁটতে বের হন। পথে খলিলুর রহমান ডাক্তারের বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং পিছন থেকে গুলি ছোড়ে।
প্রাণ বাঁচাতে মুকুল হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তার শরীরে মোট পাঁচটি গুলি লাগে—ডান পিঠে দুটি, ডান হাতে একটি এবং ডান বুকে দুটি গুলি বিদ্ধ হয়।
সাহারবাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় দৌড়াতে দৌড়াতে তিনি আব্দুর রহমানের বাড়ির সামনে পৌঁছে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। অবস্থা আশঙ্কাজনত হওয়ায় সেখান থেকে ঢাকায় রের্ফাড করা হয়েছে।
এদিকে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net