August 5, 2026, 2:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু জুলাই আন্দোলনের একক দাবিদার নেই, দাবি করাও উচিত নয় : ইবি উপাচার্য গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ

ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি/
শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটি সচেতনতামূলক ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করে দেশের খাদ্য ও পুষ্টি খাতে অর্থবহ অবদান রাখার লক্ষ্যে গঠিত সংগঠন ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্ট। অনুষ্ঠানে স্কুলের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সাদিদা ইসলাম তিম্মির সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মুজাম্মিল হক মোল্লা। মূল আলোচক (কী-নোট স্পিকার) হিসেবে বক্তব্য দেন ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টের রিসার্চ কো-অর্ডিনেটর ইশতিয়াক আহমেদ এবং নিউট্রিশন এডুকেটর মাসুদা ইসলাম দিশা।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৫ নম্বরের একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব, মেয়াদোত্তীর্ণ খাদ্য গ্রহণের ঝুঁকি, খাদ্য দূষণ এবং সুস্থ জীবনযাপনে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পুষ্টি বিষয়ে সচেতন করে তোলা, খাদ্যের মান নিয়ন্ত্রণ, সুষম খাদ্য গ্রহণ, খাদ্যে ভেজাল শনাক্তকরণ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net