August 14, 2026, 10:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সোমবার সকালে ধানমন্ডি ৩২ এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিলে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা অংশ নেন।
মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকরা বক্তব্য নেওয়ার চেষ্টা করলে সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কিছু নেতাকর্মী সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেন বলে অভিযোগ ওঠে। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
এই হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এদিকে ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। তিনি বলেন, “আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে এমন অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করে থাকতে পারে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net