June 27, 2026, 6:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

ওয়াসিফ আল আবরার/
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান
বলেন, প্রফেসর ডঃ তোজাম্মেল হোসেন একজন যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষাবিদ। তাঁর নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদার করা হবে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক কোলাবোরেশন প্রতিষ্ঠায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
তিনি আরও বলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে একজন শিক্ষক একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর হিসেবে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে বিভাগের জন্য বড় অর্জন এবং সমগ্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য দক্ষ শিক্ষক ও প্রশাসক তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের জ্ঞান, গবেষণা ও দক্ষতা অর্জনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) লিখিত পরীক্ষার নতুন পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশেষ মতবিনিময় সভা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়-শিল্প (University–Industry) সহযোগিতা জোরদার করে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও গবেষণামুখী ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। এ লক্ষ্যে ‘ক্লিন ক্যাম্পাস’ ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।
শেষে প্রফেসর ড. মোহা: তোজাম্মেল সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি বিশ্বাস করেন।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহা ম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net