July 25, 2026, 8:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান উন্নয়ন প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
শনিবার (২৫ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬-এর উপ-পরিচালক মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের “ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়) (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে উপাচার্যের বাংলোয় অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সময়ানুবর্তিতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
এর আগে দুপুর ১টার দিকে আইএমইডির পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬-এর উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান প্রকল্পের বিভিন্ন উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) ম
আলীমুজ্জামান (টুটুল) এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) আব্দুল মালেক মিয়া উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপাচার্যের বাংলোয় অনুষ্ঠিত আলোচনা সভায় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net