September 12, 2026, 3:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড., মো: এমতাজ হোসেন-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রফেসর ডক্টর এম এয়াকুব আলীর স্থলাভিষিক্ত হলেন।একই সঙ্গে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী-কে বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ড. ইদ্রিস আলী স্থলাভিষিক্ত হলেন প্রফেসর ড৷ েমুহাম্মদ জাহাঙ্গীর আলমের
মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে হবে—তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপ-উপাচার্য ও ট্রেজারারকে অভিনন্দন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.এমতাজ হোসেন নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও মানসম্মত করতে তিনি সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছেন। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীও এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ কে এম মতিনুর রহমান তার রানিং মেট হিসেবে উপ-উপাচার্য ও ট্রেজারার কে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন প্রশাসনের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি আসবে। বিশেষ করে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মান অর্জন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net