October 29, 2026, 5:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে?

কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন /

জোটের লিফলেট বিতরণের পাশাপাশি ডা. আমিনুলের নিজ উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ প্রদান

ডেঙ্গু সচেতনতা বাড়াতে কুষ্টিয়ার থানাপাড়া এলাকায় একই সময়ে দুটি মানবিক উদ্যোগ পরিচালিত হয়েছে। একদিকে সম্মিলিত সামাজিক জোট ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করেছে, অন্যদিকে একই অঞ্চলে হোমিওপ্যাথি চিকিৎসক ডা. আমিনুল ইসলাম মানিক নিজ উদ্যোগে রোগীদের বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোর কর্মসূচি পরিচালনা করেন।
আজ ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত কুষ্টিয়া থানাপাড়া এলাকায় এ দুটি উদ্যোগ যুগপৎভাবে অনুষ্ঠিত হয়। এ সময় সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, লেখক, গবেষক, সম্পাদক ও প্রকাশক দৈনিক কুষ্টিয়া ও কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান জোটের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই এলাকায় ডা. আমিনুল ইসলাম মানিক তাঁর নিজ উদ্যোগে আগত রোগীদের বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ প্রদান করেন।
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে পরিচালিত লিফলেট বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, রোগের লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা।
অন্যদিকে, ডা. আমিনুল ইসলাম মানিকের বিনামূল্যে ওষুধ খাওয়ানোর উদ্যোগটি ছিল তাঁর নিজস্ব মানবিক উদ্যোগ। জোটের লিফলেট বিতরণ কর্মসূচির সঙ্গে একই সময়ে একই এলাকায় তাঁর এ উদ্যোগ পরিচালিত হওয়ায় থানাপাড়া এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা ও মানবিক সেবামূলক কার্যক্রমের একটি সমন্বিত পরিবেশ তৈরি হয়।
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন কর্মসূচি পরিচালিত হচ্ছে। জোটের নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সতর্কতা অবলম্বন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ধারাবাহিকভাবে প্রচারণা চালানো হবে।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান বলেন,
“ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা আপাতত ডেঙ্গু প্রবণ পৌর শহরতলীর গুরুত্বপূর্ণ ও চিহ্নিত এলাকাগুলোতে লিফলেট বিতরণের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি। একই এলাকায় ডা. আমিনুল ইসলাম মানিক নিজ উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছেন—এটিও একটি মানবিক উদ্যোগ। মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগগুলো সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচির শহরব্যাপী মাইকিং আগামী রবিবার থেকে শুরু হবে। এর আগে পর্যন্ত ডেঙ্গু প্রবণ পৌর শহরতলীর চিহ্নিত গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ চলবে। অন্যান্য উপজেলাতেও শিগগিরই ক্যাম্পেইন কর্মসূচি শুরু হবে। পরিস্থিতি বিবেচনায় কর্মসূচির সময় ও পরিধি বৃদ্ধি করা হতে পারে।”
এই কর্মসূচি সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পলল এবং সহ সমন্বয়ক সাদিক হাসান রোহিদ-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোটের সিনিয়র সংগঠক এবং মানুষ মানুষের জন্য ও বাংলাদেশ জীব বৈচিত্র ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম রিঙ্কু, কালপুরুষের সহ প্রতিষ্ঠাতা কোরবান শেখ হিল্লোল, নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্সের সহ প্রতিষ্ঠাতা রাবিদ হাসান, কুষ্টিয়া ব্লাড ডোনেশন ক্লাব ২.০-এর সংগঠক এনামূল হক, সামাদ আলিফ, মানবতার সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আকাশ হোসেন মাসুম, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সানজিদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ শ্যামল হোসেন, মো: সিমান্ত হোসেন ও হাসিবুল হোসেন, ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের সভাপতি মো: তালহা যুবায়ের সায়েম, সাধারণ সম্পাদক মো: মাহফুজ উল আলম, কুষ্টিয়া ইয়ুথ সোসাইটির সংগঠক আলামিন শেখসহ প্রমুখ।
এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জোটের নেতৃবৃন্দ জানান, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সচেতনতা তৈরির এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে কুষ্টিয়া পৌর শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলায়ও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net