July 22, 2026, 2:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশীকে নির্যাতনের অভিযোগ বিএসএফ’র বিরুদ্ধে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তনক্ষী বিএসএফ’র বিরুদ্ধে।
ঘটনা ঘটেছে জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে শুক্রবার রাতে। নির্যাতিতদের পরিচয় হলো উপজেলার ঠাকুরপুর বাজারপাড়ার মৃত ইছাহাক আলীর ছেলে কদম আলী (৩৫) ও একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বাবু ওরফে কালু (৩০)।
এদেরকে আহতাবস্থায় সীমান্ত তেকে তুলে এনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কালু সেখানেই চিকিৎসাধীন। আর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় কদম আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতদের আত্মীয় ও স্থানীয়রা জানান, কদম আলী ও বাবু দু’জন গরু পাচারকারী কাজে জড়িত। দীর্ঘদিন ধরে এরা ভারত থেকে গুরু এনে ব্যবসা করে।
কালুর সহযোগী রাবেদ আলী জানায় শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে গরু আনতে ঠাকুরপুর সীমান্তের ৮১ নং মেইন পিলারের আশ পাশ দিয়ে তারা ভারতে প্রবেশ করতে যেয়ে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে। বিএসএফ ঘটনাস্থালেই তাদেরকে চরম মার দেয়। এক পর্যায়ে সেখানেই ফেলে রেখে তারা চলে যায়।
তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মাহাবুবুর রহমান জানান, আহত কদম আলীর অবস্থা আশঙ্কাজনক। তার পিঠে বেয়নেটের তিনটি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তার ডান হাতের কনুইয়ে ক্ষত আছে, ডান পায়ে ক্ষত আছে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বাবুর মা রাশিদা খাতুন বলেন, শুক্রবার রাতে সীমান্তে গরু আনতে যায় বাবু ও কদম। বিএসএফ’র সদস্যরা তাদেরকে মারধর করে বরে তিনি শুনেছেন।
সকালে কদম আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, সীমান্তের উল্লেখিত স্থানে আহত অবস্থায় ঐ দুজনকে পাওয়ার পর বিজিবি ঠাকুরপর ক্যাম্প জিজ্ঞাসাবাদের জন্য বাবু নামের একজনকে ক্যাম্পে নিয়ে আসে। সেখানে সীমান্তে গরু পাচারের সাথে তাদের সম্পর্কের কথা সে স্বীকার করে। তবে বিএেসএফ’র হাতে নির্যাতনের বিষয়টি তারা বিজিবিকে এড়িয়ে গেছে। যেহেতু তারা অসুস্থ্য ছিল তাই তাদেরকে দ্রæত হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net