April 17, 2026, 1:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

খোকসায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ক্লিনিক মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় মো. নোমাজ্জেল হোসেন নামে এক ভুয়া চিকিৎসককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একটি বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও নার্সকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত খোকসা হাসপাতাল গেট সংলগ্ন আইডিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান চালায়।নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম জানান, মো. নোমাজ্জেল হোসেন এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এবং বিভিন্ন সময়ে বেসরকারি হাসপাতালে অপারেশন করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে খোকসা হাসপাতাল গেট সংলগ্ন আইডিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে (অপারেশন থিয়েটারে সিজার করার সময়) তাকে আটক করা হয়

। আটকের পর তিনি ডাক্তারি সনদ দেখাতে ব্যর্থ হলে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।সে সাথে আইডিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. কাউসার উল আলম সউদকে ১ লক্ষ টাকা এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বিহীন নার্স রেশমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।এসময় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net